স্ত্রী-মেয়ে মরদেহ নিয়ে মাধবপুরে যাবেন প্রবাসী উত্তম
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ PM

বেইলি রোডে আগুন

স্ত্রী-মেয়ে মরদেহ নিয়ে মাধবপুরে যাবেন প্রবাসী উত্তম

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৩/২০২৪ ০৫:২০:৪৯ AM

স্ত্রী-মেয়ে মরদেহ নিয়ে মাধবপুরে যাবেন প্রবাসী উত্তম

ভয়াবহ আগুনে পুড়ে অঙ্গার হবিগঞ্জের মাধবপুরের প্রবাসী প্রকৌশলী উত্তম রায়ের স্ত্রী রুবি রায় ও মেয়ে বিয়াংকা রায়।


পোল্যান্ডে বসেই খবরটি পেয়েছিলেন উত্তম কুমার রায়। ঢাকার বেইলি রোডের গ্রিন কোজি কটেজের আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছে তার স্ত্রী ফিলোপিনো নারী রুবি রায় (৪০) ও কন্যা বিয়াংকা রায় (১৭)। 

উত্তম রায়ের ভাই বিশ্নু রায় জানান, খবর পেয়ে উত্তম কুমার রায় পোল্যান্ড থেকে দেশে এসেছেন শনিবার (২ মার্চ)। এখন স্ত্রী ও কন্যার মরদেহ নিয়ে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামে যাওয়ার প্রস্তুতি চলছে। 

নিহত প্রিয়াংকার বড় চাচা বিষ্ণু রায় জানান, খবর পেয়ে উত্তম কুমার রায় পোল্যান্ড থেকে দেশে এসেছেন শনিবার (২ মার্চ)। এখন স্ত্রী ও কন্যার মরদেহ নিয়ে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামে যাওয়ার প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মা-মেয়ে বেইলি রোডের গ্রিন কোজি কটেজের কাচ্চি ভাই রেস্তোরাঁয় খাবার আনতে গিয়ে অগ্নিকাণ্ডের শিকার হয়ে নিহত হন। 

তিনি আরো জানান, তার ছোট ভাই উত্তম কুমার রায় ১৯৯৬ সাল থেকে দক্ষিণ কোরিয়ায় হুন্দাই কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। সেখানে ফিলিপাইনের নাগরিক রুবি রায়কে বিয়ে করেন। পরবর্তীতে তিনি ওই কোম্পানির চাকরিসূত্রে পোল্যান্ডে যান। এ সময় স্ত্রী-মেয়েকে দেশে রেখে যান। তারা ঢাকার মালিবাগে থাকতেন। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ