বাঁধ নির্মাণে কোনো অনিয়ম ছাড় দেওয়া হবে না: রনজিত সরকার এমপি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

বাঁধ নির্মাণে কোনো অনিয়ম ছাড় দেওয়া হবে না: রনজিত সরকার এমপি

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৩/২০২৪ ০৬:১০:২৭ পূর্বাহ্ন

বাঁধ নির্মাণে কোনো অনিয়ম ছাড় দেওয়া হবে না: রনজিত সরকার এমপি

তাহিরপুর উপজেলার বিভিন্ন বাঁধ পরিদর্শন এমপি রনজিত সরকার।


নির্মাণাধীন বাঁধগুলো দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দিয়ে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকার বলেছেন, কোনো ভাবেই বাঁধ নির্মাণে গাফিলতি আর সহ্য করা হবে না। নীতিমালা অনুযায়ী দ্রুত শেষ করতে হবে কোনো অজুহাত মানা হবে না।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন বাঁধ পরিদর্শন করেন পিআইসিদের উদ্দেশ্য এ কথাগুলো বলেন।

তিনি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের অংশের মাটিয়ান হাওরের বোয়ালমারা বাঁধ, শনি হাওরের নান্টুখালি, ঝালখালি বাঁধ, গুরমার হাওরের বর্ধিতাংশ প্রকল্পের বেশ কয়েকটি বাঁধ পরিদর্শন করেন।

এসময় সাংবাদিকদের সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার জানান, তাহিরপুর উপজেলায় হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ নির্ধারিত সময়ের মধ্যে অধিকাংশ সম্পন্ন হয়েছে। আর যে বাঁধগুলোর নির্মাণ কাজ এখনো বাকি রয়েছে সেগুলো খুব দ্রুত সম্পন্ন করার জন্য পিআইসিসহ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেছি। এক ফসলী বোরো ধানের ক্ষতি হলে কৃষকদের দুঃখে শেষ থাকবে না। তাই বাঁধ নির্মাণে আমি কোনো অনিয়মকে ছাড় দেব না। কঠোরভাবে দমন করব।

এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড সিলেট তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুর রহমান,সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, তাহিরপুর উপজেলা উপ সহকারী প্রকৌশলী মনির হোসেন, ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ আরিফিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা,সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহিনুর তালুকদার, উপজেলা কৃষকলীগ সভাপতি জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, আওয়ামী লীগের সদস্য আজিজুল হক, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম প্রমুখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার