শান্তিগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত।
সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায়ও উৎসব মুখর পরিবেশে ‘জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে।
শনিবার (০২ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণাট্য র্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা'র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রাসারন কর্মকর্তা ডাঃ মোফাজ্জল হোসেন তপন, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা।
এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ আতাউর রহমান, পাগলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আরব আলী, ডু্ংরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা নিজাম উদ্দিন, কামরুপদলং ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিকলাল চক্রবর্তী, শান্তিগঞ্জ নির্বাচন অফিসের সহকারী মোঃ জামিল হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহসভাপতি মোঃ নুরুল হকসহ নির্বাচন অফিসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা/জেএ




