বেইলি রোডের অগ্নিকান্ডে মাধবপুরের প্রবাসীর স্ত্রী ও মেয়ের শেষকৃত্য সম্পন্ন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ PM

বেইলি রোডের অগ্নিকান্ডে মাধবপুরের প্রবাসীর স্ত্রী ও মেয়ের শেষকৃত্য সম্পন্ন

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৩/২০২৪ ০৯:১০:২০ AM

বেইলি রোডের অগ্নিকান্ডে মাধবপুরের প্রবাসীর স্ত্রী ও মেয়ের শেষকৃত্য সম্পন্ন

বেইলি রোডের অগ্নিকান্ডে মাধবপুরের প্রবাসীর স্ত্রী ও মেয়ের শেষকৃত্য সম্পন্ন।


রাজধানী ঢাকার বেইলি রোডের গ্রীন কোজি কটেজে অগ্নিকাণ্ডে ঘটনায় মাধবপুরের মা ও মেয়ে ভিয়াংকা রায় (১৭) ও রুবি রায়ের (৪০) শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

শনিবার (২ মার্চ) বিকেল ৪ টায় তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামে তাদের শেষকৃত্য সম্পন্ন করা হয়।

এর আগে দেশে ফিরে স্ত্রী ও মেয়ের মরদেহ গ্রহণ করেন পোল্যান্ড প্রবাসী ইঞ্জিনিয়ার উত্তম কুমার রায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপালের হিম ঘর থেকে শনিবার (২ মার্চ) সকালে তিনি স্ত্রী ও মেয়ের মরদেহ গ্রহণ করেন। 

বিষয়টি নিশ্চিত করে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল বলেন, বিষয়টি দুঃখজনক। জরুরি কাজ থাকার যেতে পারিনি। তবে ইউপি চেয়ারম্যানকে উপস্থিত থাকতে বলেছি।

মাধবপুর উপজেলার চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, এটি খুবই মর্মান্তিক ঘটনা। অকালে দুটি প্রাণ চলে গেলো। এতে আমরা মর্মাহত। ওই পরিবার যাতে শোক সইতে পারে আমরা সে দোয়া করি।

জানা গেছে, পোল্যান্ড প্রবাসী উত্তম কুমার রায়ের মেয়ে ভিয়াংকা রায় ঢাকার গ্রেটওয়ে ইন্টারল্যাশনাল স্কুলের এ লেভেলের শিক্ষার্থী। তিনি তার মা ফিলিপাইন নাগরিক রুবি রায়ের সঙ্গে ঢাকার মালিবাগে থাকতেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের ‘কাচ্চি ভাইয়ে’ খেতে গিয়েছিলেন মা ও মেয়ে। খাবার শেষে বাসায় ফেরার কথা থাকলেও সেটি আর সম্ভব হয়নি। আগুনে পুড়ে মারা যান তারা।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ