হবিগঞ্জের মাধবপুরের একঝাঁক তরুণদের প্রচেষ্টায় গৃহহীন মায়ের গৃহ নির্মাণ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ PM

হবিগঞ্জের মাধবপুরের একঝাঁক তরুণদের প্রচেষ্টায় গৃহহীন মায়ের গৃহ নির্মাণ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৩/২০২৪ ১০:৩৯:২১ AM

হবিগঞ্জের মাধবপুরের একঝাঁক তরুণদের প্রচেষ্টায় গৃহহীন মায়ের গৃহ নির্মাণ

হবিগঞ্জের মাধবপুরের একঝাঁক তরুণদের প্রচেষ্টায় গৃহহীন মায়ের গৃহ নির্মাণ।


হবিগঞ্জের মাধবপুরে গৃহহীন এক অস'হায় মায়ের গৃহ নির্মাণ করেন মাধবপুরের একঝাঁক তরুন সমাজ।

গত শুক্রবার সকালে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের হবিবপুর গ্রামের মৃত আব্দুল হকের স্ত্রী জুবেদা বেগমের গৃহ নির্মাণের উদ্দেশ্যে টিন, কাঠ,পিলার, ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নিয়ে ছুটে চলেন একঝাঁক তরুণ।

সারাদিন ব্যাপী গৃহ নির্মাণাধীন কাজ সম্পন্ন করে বিকালে জুবেদা বেগমের কাছে ঘরের সম্পন্ন দায় দায়িত্ব বুঝিয়ে দেয় তরুনরা।

এসম্পর্কে জুবেদা বেগমের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন ২২ বছর হয়েছে তার স্বামী মা'রা যান।

তিনি এক প্রতি'বন্ধী ছেলেকে নিয়ে একটি ভাঙা মাটির ঘরে রোদ বৃষ্টিতে ক'ষ্ট করে কোনো রকম দিন কাটাতেন। অনেকে পরিস্থিতি দেখে ঘর নির্মাণের আশ্বাস দিলেও কেউ ঘর নির্মাণ করে দেন নি।

অবশেষে হঠাৎ এই যুবকরা এসে এই ঘরটি নির্মান করে দেন।

এমনকি এই যুবকরা ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেছেন বলে জানান।

অন্যদিকে এই মহৎ কাজে যুবকদের মধ্যে যারা সাহায্য সহোযোগিতা করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন সৈয়দ বোরহান উদ্দিন খান বলেন,আমরা সব সময় চাই সমাজের অস'হায় মানুষের পাশে দাড়াতে। সকলের সহযোগিতায় গৃহহীনদের গৃহ নির্মাণ ও অনাহারীদের মুখে আহারের ব্যবস্থা করে থাকি।

এসময় আরো উপস্থিত ছিলেন তাওহিদ ইসলাম, জহিরুল ইসলাম, আনিসুর রহমান, জাকির হোসেন, জাহাঙ্গীর আলম,ইমন খাঁন,হৃদয় আহমেদ, নজরুল ইসলাম, আকাশ, আবির, সোহাগসহ প্রমুখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ