নবীগঞ্জে ট্রাকচাপায় নিহত ২
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ PM

নবীগঞ্জে ট্রাকচাপায় নিহত ২

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৩/২০২৪ ০৪:২১:৫০ AM

নবীগঞ্জে ট্রাকচাপায় নিহত ২

নবীগঞ্জে ট্রাকচাপায় নিহত ২।


ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জে ট্রাকচাপায় ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। আহতদের নবীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা করা হয়েছে।

রোববার (০৩ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিটাপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাকুয়া গ্রামের মৃত সায়েদ মিয়ার ছেলে আকিব মিয়া (৬০), একই উপজেলার চর কাটকাল গ্রামের লাল মিয়ার মেয়ে সুরচান বেগম (৩৫)।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, সিএনজিচালিত অটোরিকশাযোগে মৌলভীবাজার থেকে নবীগঞ্জ যাচ্ছিলেন আকিব মিয়াসহ পাঁচজন।

বেলা ১১ টার দিকে আউশকান্দি মিঠাপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা মাত্র সিলেটগামী একটি ট্রাক চাপা দেয়। তাতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ