নবীগঞ্জে ফসলি জমি নষ্ট করার অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ PM

নবীগঞ্জে ফসলি জমি নষ্ট করার অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৩/২০২৪ ০৬:৫০:২৮ AM

নবীগঞ্জে ফসলি জমি নষ্ট করার অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

নবীগঞ্জে ফসলি জমি নষ্ট করার অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন।


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় স্থানীয় কৃষকদের ফসলি জমি নষ্ট করার অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন এলাকাবাসী।

বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোন সমাধান না হওয়ায় রোববার (০৩ মার্চ ) সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নবীগঞ্জের সদরঘাট এলাকাবাসী।

মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করে বলেন- দেবপাড়া ইউপি চেয়ারম্যান শাহ রিয়াজ নাদির সুমন এর নেতৃত্বে তার চাচা আব্দুল বাতির কর্তৃক সদরঘাট এলাকার ভরারী মৌজাস্থ আমন রকম ভূমির সীমানার চর্তুদিকে ২টি এক্সেভেটর মেশিন দিয়ে ভূমির সীমানায় ১০ ফুট গভীর করে ফসলি জমির মাটি কেটে বাঁধ নির্মান করেছেন। ফলে জলাবদ্ধ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে কয়েকশ কৃষকের ফসল। পাশাপাশি জমিগুলো ফসলের অনুপযোগী হয়ে পড়বে। এ নিয়ে ভূমি মন্ত্রণালয়, বিভাগীয় কমিশন ও স্থানীয় এসিল্যান্ডের কাছে অভিযোগ দিয়েও কোন বিচার পাননি ক্ষতিগ্রস্ত কৃষকরা।

তাদের অভিযোগ অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় কোন একশনে যাচ্ছেনা স্থানীয় প্রশাসন। তাই এবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা।

রোববার সকাল ১১ টায় নবীগঞ্জ উপজেলার সদরঘাট ভড়ারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানব বন্ধন কর্মসূচিতে অংশনেন স্থানীয় শতাধিক কৃষক। তারা এর সুষ্ট বিচার দাবী করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন।

মানববন্ধনে অংশ নেন, জিয়াউর রহমান তালুকদার, খুর্শেদুল আলম, শেখ ফজলুর রহমান, শেখ আঃ নুর, মোঃ শেখ আঃ শহীদ তালুকদার, শেখ আঃ কাইয়ুম, ফুল মিয়া, সুন্দর আলী, শেখ নজরুল ইসলাম, এলাইছ মিয়া, শেখ আবরুছ মিয়া, শেখ ফজলুর রহমান, শেখ আনোয়ার হোসেন,আঃ জব্বার, হাজী ওলী মিয়া, মোঃ কায়েদ আহমদ, ইমদাদুল হক, আবুল মিয়া, লায়েক মিয়া, দিলবর মিয়া, হাসন আলী তালুকদার, আঃ বাতির মিয়া, শেখ ফখরুল ইসলাম বিলাল, ফেরদৌস মিয়া, মোঃ শরাফত উল্লাহ, জুনেদ আলী, দরবেশ মিয়া, খালেদ মিয়া তালুকদার, মোঃ আঃ রহিম, মোঃ আজিদ মিয়া, মোঃ দিলাল মিয়া, মোঃ কামাল মিয়া, মোঃ সাইস্তা মিয়া, মুজিবুর রহমান তালুকদার, শিতার মিয়া, ইয়াওর মিয়া, শিলু মিয়া, আসদ্দর মিয়া, রায়হান মিয়া, কাইয়ুম মিয়া, সুবেল মিয়া তালুকদার, এলাইছ মিয়া, নজরুল ইসলাম, ফখর উদ্দিন, শেখ আঃ রহমান প্রমুখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ