শান্তিগঞ্জে হাজী সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্দ্যােগে হিফজুল কুরআন প্রতিযোগিতা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে হাজী সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্দ্যােগে হিফজুল কুরআন প্রতিযোগিতা

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৩/২০২৪ ০৭:৫৫:৫৮ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে হাজী সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্দ্যােগে হিফজুল কুরআন প্রতিযোগিতা

শান্তিগঞ্জে হাজী সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্দ্যােগে হিফজুল কুরআন প্রতিযোগিতা।


হাজী সুন্দর আলী ফাউন্ডেশন উদ্দ্যােগে জেলাব্যাপী ২য় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার সকাল থেকে দিনব্যাপী শান্তিগঞ্জ উপজেলার  বসিয়াখাউরী মোহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে আয়ান কনস্টাকশন ইউকে লিমিটেড অর্থায়নে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

হিফজুল কুরআন প্রতিযোগিতায় জেলার বিভিন্ন জায়গা থেকে ৫৫ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন।  প্রতিযোগিতায় অংশগ্রহণকারী  শিক্ষার্থীদের মধ্যে ৩০ পাড়া ও ১৫ পাড়া কুরআন দুটি গ্রুপে এই  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

কুরআন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন হাফিজ  মাওলানা হাতেম আহমদ,হাফিজ মাওলানা মশিউর রহমান, হাফিজ মাওলানা আরিফ আহমদ, হাফিজ মাওলানা আলমগীর। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডুংরিয় মাদ্রাসা শিক্ষক হাফিজ মাওলানা কারী মিসবাহ উদ্দিন।

হাজী সুন্দর আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ইলিয়াস মিয়া, জয়সিদ্ধি  বসিয়াখাউরী  মোহাম্মাদীয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সামছুননূর, সহকারী শিক্ষক মাওলানা সাজ্জাদুর রহমান, হাফিজ, মাওলানা আবু হানিফ নোমান, মাওলানা ফয়জুল বারী,মাওলানা আবুল কালাম আজাদ, সমাজসেবক আশফাক আহমেদ সুজন ও তোফাজ্জল হক প্রমুখ।

এলাকাবাসী জানান, প্রতি বছর কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়।এই প্রতিযোগিতায় অংশ নিতে জেলার বিভিন্ন জায়গা থেকে কুরআনের হাফিজরা অংশগ্রহণ করেন। এই আয়োজন প্রতি বছর অব্যাহত থাকলে শিক্ষার্থীরা আগ্রহী হবে।

দিনব্যাপী কোরআন প্রতিযোগিতা শেষে দুই গ্রুপে ১০ জন বিজয়ী শিক্ষার্থীর  মধ্যে নগদ অর্থ ও সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার