মাধবপুরে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ PM

মাধবপুরে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৩/২০২৪ ০৯:১৭:১৭ AM

মাধবপুরে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

মাধবপুরে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার।


হবিগঞ্জের মাধবপুর ফজল মিয়া (৪৫) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করছে পুলিশ। মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মাদারগড়া পূর্বপাড়া গ্রামের মৃত ইয়াকুব মিয়ার পুত্র। 

রবিবার (৩ মার্চ) দুপুর সোয়া ১১ টায় উপজেলার নোয়াপাড়া চা বাগানের ২৫ নম্বর সেকশনে এলাকার লোকজন তার ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে মাধবপুর-চুনারুঘাট (সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী ও মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম খান এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যান। স্থানীয় সূত্রে জানা যায়, ফজল মিয়া কৃষি জমিতে কাজ করতেন।

শনিবার (২ মার্চ) দুপুরেও সে চাচাতো ভাইয়ের জমিতে কাজ করেছে, বিকেল ৩টার পর থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজি করতে গিয়ে রবিবার দুপুরে স্থানীয় লোকজন চা বাগানের ভেতর তার মৃতদেহ দেখেতে পেয়ে মাধবপুর থানার পুলিশকে খবর দেয়। থানার ওসি মো: রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ