জগন্নাথপুরে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা পেল আর্থিক অনুদান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা পেল আর্থিক অনুদান

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৩/২০২৪ ১২:১৯:৩৬ অপরাহ্ন

জগন্নাথপুরে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা পেল আর্থিক অনুদান

জগন্নাথপুরে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা পেল আর্থিক অনুদান।


সুনামগঞ্জের জগন্নাথপুরে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে সৈয়দ ফাউন্ডেশন ইউকে’র পক্ষ থেকে নগদ আর্থিক সহযোগিতা ও ব্যবহারিক উপকরণ প্রদান করা হয়েছে। উপজেলার সৈয়দপুর আইডিয়াল গার্লস হাই স্কুল প্রাঙ্গণে রোববার (৩ মার্চ) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সিইও যুক্তরাজ্য প্রবাসী শাহ আজম কোরেশীর সভাপতিত্ব বিশিষ্ট লেখক, সাংবাদিক ও শিক্ষক সৈয়দ ওবায়দুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায়

প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দিক আহমদ, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট শিক্ষানুরাগী সৈয়দ জহরুল ইসলাম জহর, কমিউনিটি নেতা সৈয়দ নুরুল ইসলাম দুলু, সৈয়দপুর শামসিয়া সমিতি ইউকে’র সাধারণ সম্পাদক সৈয়দ রফিকুল হক ধলা, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তুহেল আহমদ, আইডিয়াল গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক ও জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুল গফুর, পশ্চিম সৈয়দপুর সরঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদুর রহমান, লাইসিয়াম কিন্ডার গার্টের স্কুলের অধ্যক্ষ মাজহারুল ইসলাম, সমন্বয়কারী সৈয়দ আরিফ আহমদ প্রমূখ।

পবিত্র কোরান তেলাওতের পর সভাপতির পক্ষে স্বাগত বক্তব্য প্রদান করেন রাণীগঞ্জ কলেজের প্রভাষক মিজান আহমদ। এছাড়া আনোয়ার কোরেশী, মনসুর কোরেশী, মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা মুফতি সৈয়দ আব্দুর রহমান, সৈয়দ শাহ শামসুদ্দিন (র.) আদর্শ শিশুবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিকুল ইসলাম হৃদয় সহ সৈয়দপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ অনুষ্ঠানে ১৮টি প্রতিষ্ঠানের ১১০ জন শিক্ষার্থীদের মধ্যে দুই লক্ষ টাকা আর্থিক সহযোগিতা ও ব্যবহার্য উপকরণ তুলে দেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার