জগন্নাথপুরে ৪ মাস পর মায়ের কোলে ফিরল সন্তান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ৪ মাস পর মায়ের কোলে ফিরল সন্তান

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৩/২০২৪ ১২:৪১:০০ অপরাহ্ন

জগন্নাথপুরে ৪ মাস পর মায়ের কোলে ফিরল সন্তান

জগন্নাথপুরে ৪ মাস পর মায়ের কোলে ফিরল সন্তান


আইনি লড়াই শেষে চার মাস পর নিজের পাঁচ বছরের সন্তানকে ফিরে পেলেন এক মা। রোববার( ৩ মার্চ)  দুপুরে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে পুলিশ ওই শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ছয় বছর আগে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামের ঈসা খানের সঙ্গে বিয়ে হয় নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের হরিনগর গ্রামের শিপা বেগমের। তাদের দাম্পত্য জীবনে পাঁচ বছরের এক কন্যাশিশু রয়েছে।

গত বছরের ২৯ অক্টোবর শিপা বেগমকে স্বামী মারধর করলে অভিমান করে তিনি ৩১ অক্টোবর স্বামীর নামে আদালতের মাধ্যমে সমন জারি করেন। এতে ক্ষিপ্ত হয়ে শিপা বেগমের স্বামীর বাড়ির লোকজন একমাত্র সন্তানকে মায়ের কাছ থেকে আলাদা করে দেয় এবং তাকে আটকে রাখে। এ সময় মায়ের সঙ্গে তাকে দেখাও করতে দেওয়া হয়নি।

শিপা বেগম জানান, মেয়েকে আটকে রাখার পর পেরিয়ে যায় প্রায় সাড়ে তিন মাস। গত ১৬ ফেব্রুয়ারি তিনি স্বামীর বাড়িতে মেয়েকে দেখতে যান। সে সময় স্বামীর বাড়ির লোকজন তাঁকে মেয়ের সঙ্গে দেখা করতে না দিয়ে তাড়িয়ে দেয়। পরে ২৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জ আদালতে মেয়েকে ফিরে পাওয়ার জন্য মামলা করেন শিপা। সব মিলিয়ে চার মাস পর তিনি মেয়ের মুখ দেখতে পান। মেয়েকে ফিরে পেয়ে আনন্দিত তিনি।

জগন্নাথপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, আদালতের নির্দেশে শিশুটিকে তার বাবার বাড়ি থেকে উদ্ধার করা হয়। পরে আদালতের মাধ্যমে ওই শিশুকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার