জৈন্তাপুরে ৩০পিছ ইয়াবা সহ একজন আটক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

জৈন্তাপুরে ৩০পিছ ইয়াবা সহ একজন আটক

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৩/২০২৪ ১২:৫৩:৪৪ অপরাহ্ন

জৈন্তাপুরে ৩০পিছ ইয়াবা সহ একজন আটক


জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ৩০পিছ ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করা হয়েছে।

আটককৃত আসামির নাম কুদরত উল্লাহ (৫৬)। সে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের সুটারীসেনগ্রামের মৃত মিন্নত উল্ল্যাহর পুত্র। এসময় তার নিকট হতে ১০০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায় সোমবার ৪ঠা মার্চ রাত ১২:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার ৪ নং দরবস্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত সুটারীসেনগ্রামে  কুদরত উল্লাহর বাড়ীতে অভিযান চালায় মডেল থানা পুলিশ।

এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক রসুল আহমেদের নেতৃত্বে এএসআই মনিরুজ্জামান সহ  সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ৩০পিছ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা সহ আসামি কুদরত উল্লাহকে গ্রেফতার করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (পিপিএম) । তিনি জানান উক্তো ঘটনায় পুলিশ বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজনকে আসামি করে  মামলা দায়ের করা হয়েছে। 

আটককৃত আসামিকে সোমবার সকালে পুলিশ পাহারায় বিজ্ঞআদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক অপর আসামিকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু