ছবি: নিজস্ব
সিলেট জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়াবাড়ী আলোর দিশারী যুব সংঘের আয়োজনে সোমবার (৪ঠা মার্চ) রাত ৮:০০ ঘটিকায় নিজপাট নয়াবাড়ী এলাকায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা ও আসন্ন জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রোটারিয়ান আবদুল গফফার চৌধুরী খসরুর টাইটেল স্পন্সরে উক্তো ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বি আবদুল মালিক পাখি।
এ সময় টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক পাপলু দের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোর দিশারী যুব সংঘের সভাপতি মো জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মন্জুর এলাহী সম্রাট, বিশিষ্ট ক্রীড়ানুরাগী ব্যাক্তিত্ব সুব্রত চক্রবর্তী, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য, মাসুক আহমেদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, রিক্সা শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা সুভাষ দাস বাবলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, কবির আহমেদ, বাদল মনি দত্ত, প্রেসক্লাবের অর্থ সম্পাদক মীর শোয়েব আহমেদ সহ ট্রুর্ণামেন্ট আয়োজক কমিটির সদস্য ও খেলোয়াড় বৃন্দ।
এম সি




