লুয়েটের কার্যকরী কমিটির সভা সম্পন্ন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

লুয়েটের কার্যকরী কমিটির সভা সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৫/০৩/২০২৪ ১২:০৪:১৩ অপরাহ্ন

লুয়েটের কার্যকরী কমিটির সভা সম্পন্ন

লুয়েটের কার্যকরী কমিটির সভা সম্পন্ন।


লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট, ইউকে -এর কার্যকরী কমিটির এক  সভা গত মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাজ্যের লুটন শহরের একটি অভিজাত  সেন্টারে অনুষ্ঠিত হয়। 

লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট, ইউকের সভাপতি  আব্দুল হাফিজ ফজলুর সভাপতিত্বে ও ট্রাস্টের সেক্রেটারী  মাহমুদুল হাসান রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত সভার

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রচার সম্পাদক আব্দুল কাদির লাভলু।

 আব্দুল হাফিজ ফজলুর সূচনা বক্তব্যের মাধ্যমে সভার মূল কার্যক্রম শুরু হয়। সভার আলোচ্যসূচী ও বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শুনান সেক্রেটারী মাহমুদুল হাসান রাসেল। সর্বসম্মতিতে পূর্ববর্তী সভার কার্যবিবরণী অনুমোদনের পর নতুন কার্যসূচী অনুযায়ী বিভিন্ন সিদ্ধান্ত গ্রহনে উপস্থিত সকলে একে একে আলোচনায় অংশগ্রহন করেন। 

পবিত্র রোজা’র মাসকে সামনে রেখে বরাবরের মতো বিলাত প্রবাসীদের সহযোগিতা নিয়ে এবারও আমাদের প্রিয় ইউনিয়নের অভাবগ্রস্তদের সহায়তা করার জন্য বেশ কিছু পরিকল্পনা গ্রহন করা হয়। যেমন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থীক সহায়তা দান, গরীব ও অসহায় পরিবারদের আর্থীক সহায়তা দান এবং কমপক্ষে দুটি পরিবারকে দুটি গৃহ নির্মাণ করে দেয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়।  

এছাড়াও আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে লুয়েটের জনপ্রিয় আয়োজন ‘লুয়েট বেডমিন্টন টুর্ণাম্যান্ট’ বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এটি হবে লুয়েটের ৬ষ্ঠ আয়োজন এবং উপস্থিত সকলে এই টুর্ণাম্যান্টটি বিলাতের লুটন শহরে বাস্তবায়নের জন্য মতামত ব্যক্ত করেন।

সভার শেষ পর্যায়ে আমাদের কার্যকরী কমিটির অন্যতম সদস্য  কবির আহমদ সুহেলের সদ্য পরলোকগত শ্রদ্ধেয় পিতা হাজী আলখাস মিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহন ও মরহুমের মাগফেরাতের জন্য দোয়া পরিচালনা করা হয়।

 সভায় উপস্থিত ছিলেন তারা হলেন  মনসুর আহমদ, আশরাফুল হক খান রুমান, আব্দুল কুদ্দুস খান, সাহেদুর রহমান, শেখ নজরুল ইসলাম, আব্দুল কাদীর লাভলু, মুহাম্মদ এনামুল হক, কবির আহমদ সুহেল, মুহাম্মদ বশর, মামুন রহমান, আবু হানিফ, জাবেদুর রহমান জানু, উমর আলী রিপন,  প্রমুখ।

দোয়া পরিচালনা করেন সাবেক সেক্রেটারী আশরাফুল হক খান রুমান।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু