সিলেটে ৬ ছিনতাইকারী আটক।
সিলেট নগরীর বন্দরবাজারের লালবাজার এলাকা থেকে ৬ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টায় এ ৬ জনকে আটক করা হয়।
আটক ৬ ছিনতাইকালী হলেন- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি চৌধুরীগাঁওয়ের কুটি মিয়ার ছেলে সুমন মিয়া (২৪) ও পারভেজ আহমেদ (২৩), মহানগরের কোতোয়ালি থানাধীন ছড়ারপার এলাকার মিন্টু মিয়ার ছেলে হৃদয় (১৯), দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন তিরাশিগাঁওয়ের আতিকুর রহমানের ছেলে বাবুল মিয়া (২০), সুনামগঞ্জ জেলার দিরাই থানার ভাটিপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে রিয়াজুল হক (২০) এবং সিলেটের জৈন্তাপুর উপজেলার জৈন্তা পানিছড়া গ্রামের মোনাক মিয়ার ছেলে নাঈম (১৮)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন
জৈন্তাবার্তা/জেএ




