সিলেটে আদালতে আসার পথে প্রতিপক্ষের আঘাতে যুবক খুন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

সিলেটে আদালতে আসার পথে প্রতিপক্ষের আঘাতে যুবক খুন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৩/২০২৪ ১২:৪০:৫০ অপরাহ্ন

সিলেটে আদালতে আসার পথে প্রতিপক্ষের আঘাতে যুবক খুন

প্রতিকী ছবি


সিলেটে আদালতে মামলার হাজিরা দিতে আসার পথে প্রতিপক্ষের হামলায় জুনেদুল ইসলাম (২৭) নামের এক যুবক খুন হয়েছেন।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ফেঞ্চুগঞ্জ  উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের রুকনপুর গ্রামের জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

জুনেদুল ইসলাম বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের কলমপুর গ্রামের কনাই মিয়ার ছেলে। এই ঘটনায় তার ভাই  জাহেদুল ইসলাম (৩৩) আহত হয়েছেন। তাকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন।

জানা যায়, বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের কলমপুর গ্রামের কনাই মিয়ার ছেলে জুনেদুল ইসলাম তার ভাই তার ভাই জাহেদুল ইসলামকে নিয়ে সিএনজি চালিত অটোরিকশাযোগে সিলেট নগরীতে আদালতে একটি মামলার হাজিরা দিতে আসছিলেন। পথিমধ্যে  প্রতিপক্ষের লোকজন তাদের গাড়িটি আটকে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলায় চালায়। হামলায় হামলায় জুনেদুল ইসলাম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। এই ঘটনায় তার ভাই আহত হয়েছেন।

এসময় আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ থানাপুলিশ। 

এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন- দুপক্ষই বালাগঞ্জ উপজেলার বাসিন্দা। একটি মামলার হাজিরা দিতে আসার পথে প্রতিপক্ষের লোকজন এই ঘটনা ঘটিয়েছে। এতে একজন মারা গেছেন।  আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু