সিলেটে ৪৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

সিলেটে ৪৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০৩/২০২৪ ০১:১২:২২ পূর্বাহ্ন

সিলেটে ৪৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

সিলেটে ৪৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২।


সিলেটের জকিগঞ্জ থেকে ৪৭ হাজার ১০০ পিস ইয়াবাসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‍্যাব-৯।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল এক বিজ্ঞপ্তিতে জানান, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি কোম্পানি, সিলেট এর একটি দল জকিগঞ্জে অভিযান চালিয়ে ৪৭ হাজার ১০০ পিস ইয়াবাসহ হোসেন আহমেদ (৩৫) এবং সিরাজ উদ্দিন (৫১) নামে ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার মাইজকান্দি গ্রামের বাসিন্দা।

আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. মশিউর রহমান সোহেল। তিনি বলেন, এটাই সিলেটে জব্দকৃত ইয়াবার সবচেয়ে বড় চালান। এর আগে ২০২২ সালে ৩৩ হাজার পিস ইয়াবার একটি বড় চালান সিলেটে জব্দ করেছিলো র‍্যাব-৯।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু