হবিগঞ্জে নানার মরদেহ দেখতে গিয়ে নাতির মৃত্যু
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ PM

হবিগঞ্জে নানার মরদেহ দেখতে গিয়ে নাতির মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৩/২০২৪ ০১:২০:৫৭ AM

হবিগঞ্জে নানার মরদেহ দেখতে গিয়ে নাতির মৃত্যু

প্রতিকী ছবি


হবিগঞ্জের মাধবপুরে লোহার গেইটে উঠে নানার জানাজা নামাজ দেখতে গিয়ে গেইট খুলে চাপা পড়ে মাহিম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (৩ মার্চ) দুপুরে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহিম উপজেলার মীরনগর গ্রামের রুস্তম আলীর ছেলে।

শাহজাহানপুর ইউনিয়নের নারী সদস্য কমলা বেগম জানান, নাজিরপুর গ্রামের অসুস্থ জিতু মিয়া রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খবর পেয়ে জিতু মিয়ার মেয়ে তাসলিমা বেগম ছেলে মাহিমসহ মীরনগর থেকে বাবার মরদেহ দেখতে আসেন। দুপুরে জিতু মিয়ার জানাজা নামাজ বাড়ির পাশে অনুষ্ঠিত হয়। এ সময় শিশু মাহিম বাড়ির লোহার গেইটে দাড়িয়ে নানার জানাজা নামাজ দেখছিল। হঠাৎ গেইট খুলে পড়ে যায়। এতে মাহিম চাপা পড়ে। মূমুর্ষ অবস্থায় আহত মাহিমকে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার উপ-পরিদশর্ক মিজান বলেন, এ ব্যাপারে পরিবার থেকে কোনও অভিযোগ পাওয়া যায়নি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ