শায়েস্তাগঞ্জে কৃষক কৃষাণীদের উঠান বৈঠক, বৃক্ষ ও পুষ্টি প্লেট বিতরণ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ PM

শায়েস্তাগঞ্জে কৃষক কৃষাণীদের উঠান বৈঠক, বৃক্ষ ও পুষ্টি প্লেট বিতরণ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৩/২০২৪ ০১:২৪:৪৩ AM

শায়েস্তাগঞ্জে কৃষক কৃষাণীদের উঠান বৈঠক, বৃক্ষ ও পুষ্টি প্লেট বিতরণ


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষক কৃষাণীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১ টায় শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পৌরসভা ব্লকের জগন্নাথপুর গ্রামে উপ-সহকারী কৃষি কর্মকর্তা জোবায়ের আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মশিউর রহমান। 

এছাড়াও উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী, সাংবাদিক মুহিন শিপন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহ আলম, মনজুরুল ইসলাম, স্থানীয় কৃষক আব্দুস সালাম, শফি কাইয়ুমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

উঠান বৈঠকে ২০ জন কৃষক কৃষানীদের মাঝে থাই পেয়ারার চারা, লেবুর চারা, কুমড়া বীজ, ঢেড়শ বীজ, ধনিয়া বীজ, পুষ্টি লিফলেট, পুষ্টি কার্ড ও পুষ্টি প্লেট বিতরন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মশিউর রহমান বলেন, পারিবারিক পুষ্টি বাগানের মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা পুরনের পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হওয়া যায়। এসময় তিনি কৃষকদেরকে জৈব বালাইনাশক ব্যবহারের পরামর্শ দেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ