হবিগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক কারাগারে
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ PM

হবিগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৩/২০২৪ ০১:৫৯:৪১ AM

হবিগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক কারাগারে

হবিগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক কারাগারে।


হবিগঞ্জের চুনারুঘাটে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে মোঃ আলা উদ্দিন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে গোবিন্দপুর গ্রামের মো: জহুর আলীর পুত্র।

সোমবার (৪ মার্চ) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার (৩ মার্চ) রাতে ঘটনার শিকার বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে মা তার মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে আলাউদ্দিনকে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এর পরই চুনারুঘাট থানার উপপরিদর্শক এসআই দেলোয়ার ও খোরশেদ আলমসহ একদল পুলিশ অভিযান চালিয়ে আলাউদ্দিনকে গ্রেফতার করেন। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিল্লোল রায় জানান, ধর্ষণের মামলায় আলাউদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ধর্ষণের শিকার কিশোরীর মা জানান, গত রবিবার দুপুরে আমার বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে  খাবারের জিনিসের প্রলোভন দেখাইয়া বাড়ীর পশ্চিমে ছুরত আলী মেম্বারের পরিত্যাক্ত ঘরের ভিতরে ধর্ষণ করে। আমি এর প্রতিবাদ করায় ধর্ষকের ভাইসহ আত্বীয় স্বজন সবাই মারপিট করে। তবে অভিযুক্ত আলাউদ্দিন ধর্ষণের ঘটনা অস্বীকার করে বলে ওই তরুণীর পরিবারের সাথে তাদের পুর্ব বিরোধ রয়েছে এবং এঘটনায় উভয়ের মধ্যে মারামারি হয়েছে। তার দাবী তাকে ফাঁসানো হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ