সুনামগঞ্জে বরযাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল কিশোরের, আহত ৩০
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বরযাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল কিশোরের, আহত ৩০

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৩/২০২৪ ০২:০৪:৫৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বরযাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল কিশোরের, আহত ৩০

দুর্ঘটনা কবলিত বরযাত্রীবাহী গাড়ি।


সুনামগঞ্জের শান্তিগঞ্জে বরযাত্রী বহনকারী বাস উল্টে রাহুল (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন।

সোমবার (৪ মার্চ) রাত ৮টার দিকে শান্তিগঞ্জের গাগলী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

শান্তিগঞ্জ ফায়ার স্টেশনের কর্তব্যরত ফায়ার ফাইটার রাকিব হাসান বলেন, হবিগঞ্জ থেকে বরযাত্রার একটি গাড়ি সুনামগঞ্জের দিরাই যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে গাড়ির ভেতর থেকে একজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে গাড়ির চালক এ এলাকায় নতুন হওয়ায় রাস্তা সম্পর্কে অবগত ছিলেন না। তাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার