গোয়াইনঘাটে লোগো পদ্ধতিতে ধান রোপনে কৃষকের মাঝে আগ্রহ বাড়ছে
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

গোয়াইনঘাটে লোগো পদ্ধতিতে ধান রোপনে কৃষকের মাঝে আগ্রহ বাড়ছে

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৫/০৩/২০২৪ ০৫:৫৯:৫৩ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে লোগো পদ্ধতিতে ধান রোপনে কৃষকের মাঝে আগ্রহ বাড়ছে

গোয়াইনঘাটে লোগো পদ্ধতিতে ধান রোপনে কৃষকের মাঝে আগ্রহ বাড়ছে।


সিলেটের সীমান্তিক জনপদ গোয়াইনঘাট উপজেলায় লাইন লোগো ও পারসিং পদ্ধতিতে ধানের চারা রোপনে কৃষকের মাঝে অাগ্রহ বেড়েছে। নতুন এ পদ্ধতিতে অধিক ধান উৎপাদনসহ রোগবালাই কম হওয়ার সম্ভাবনা থাকায় কম খরচে বাড়তি উৎপাদন হওয়ায় সহজেই এ পদ্ধতি গ্রহণ করেছে কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, লোগো পদ্ধতি ধান চাষের একটি আধুনিক প্রযুক্তি। লাইন ও লোগো পদ্ধতিতে ধান চাষের ক্ষেত্রে পরিবেশবান্ধব উপায়ে ধানের ভালো ফলন পাওয়া যায়।

ফলন বাড়ানো এবং চাষের খরচ কমানোর জন্য লাগসই আধুনিক কৃষিপ্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। ধান চাষের জন্য আধুনিক কৃষিপ্রযুক্তি লোগো পদ্ধতি ব্যবহার করতে পারেন।

এ পদ্ধতিতে প্রতি ১০ সারির মাঝে ৮ থেকে ১৬ ইঞ্চি ফাঁকা দিতে হবে অর্থাৎ একটি লাইনে ধানের চারা লাগানো বাদ রেখে অন্য লাইনে চারা লাগাতে হবে। এভাবে পুরো জমিতে ধানের চারা রোপণ শেষ করতে হবে।

কৃষি অফিস জানায়,ধান গাছ বেড়ে ওঠার পর ঘাসফড়িং ও মাজরা পোকা ধানের সবচেয়ে বেশি ক্ষতি করে। সাধারণত ছায়াযুক্ত স্থানে এ ধরনের পোকা বেশি হয়। লোগো পদ্ধতিতে ধান চাষ করা হলে পর্যাপ্ত আলো ও বাতাস নিশ্চিত হয় পোকার আক্রমণ কমে। এ পদ্ধতি ব্যবহারের ফলে আগাছা পরিষ্কার, সার প্রয়োগ ইত্যাদি পরিচর্যা করতে সুবিধা হয়, আগাছা পরিষ্কার করে লোগোর লাইনে পুতেঁ রাখলে জৈব সার হয়।

অফিস সূত্রে জানা যায়,এ বছর গোয়াইনঘাট উপজেলায় বোরো ধানের আবাদ হয়েছে ৯,৮,১৯ যা লক্ষ্যমাত্রার চাইতে বেশি। উপজেলার ১৩ টি ইউনিয়নে বিভিন্ন জাতের ধানের ১১২ টি প্রদর্শনী দেওয়া হয়েছে।যারাই প্রদর্শনী নিয়েছেন তারা লাইন লোগো ও পার্সিং পদ্ধতিতে চাষ করে ভালো ফলনের আশা রয়েছেন।

সর্বোপরি মঙ্গলবার উপজেলার তোয়াকুল ইউনিয়নে সরেজমিনে কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা যায়, লোগো পদ্ধতিতে ধান চাষ করলে ধানের ফলন বাড়ে। সঠিকভাবে চাষ করলে ধানের পরিচর্যা ও সার প্রয়োগ করা সহজ হয় যার কারণে ধানের ফলন বিঘা প্রতি ৫ মণ বাড়তে পারে। তাছাড়া পোকামাকড় কম হওয়ায় কীটনাশক ব্যবহার কম করতে হয়। এতে লাভবান হওয়া যায়।

এ ব্যাপারে উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি মিসবাহ আহমদ জানান,তার সেচ পাম্পের আওতায় প্রায় ১০০ বিঘা জমিতে বোরো ধান চাষ হয়েছে।পাঁচ জন কৃষকের পাঁচটি প্রদর্শনী রয়েছে।তারা লোগো পদ্ধতিতে রোপণ করার কারণে জমিগুলো খুব সুন্দর দেখাচ্ছে। এই পদ্ধতিতে ধান রোপনে খরচ কম হয়েছে। আশা করছেন ভালো ফলন আসবে।

উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রণি বলেন,লাইন-লোগো পদ্ধতিতে ধান রোপণ করলে চারায় সমতা থাকে পর্যাপ্ত পরিমাণ খাদ্য পায়।

চারার প্রতিটি গোছায় অধিক কুশি ছড়ানোসহ ফসলের জমিতে প্রয়োজনীয় আলো-বাতাস চলাচল করতে পারে। পোকা-মাকড়ের আক্রমণ থেকে রক্ষার জন্য সহজে পরিমিত মাত্রায় কীটনাশক প্রয়োগ ও সারের ব্যবহার করা যায় এবং আন্ত:পরিচর্যা করতে সুবিধা হয়। ফলে ধানের মোট উৎপাদন বৃদ্ধি পায়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু