শান্তিগঞ্জে সদরপুর প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে সদরপুর প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৩/২০২৪ ০৬:০৭:৪৫ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে সদরপুর প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

শান্তিগঞ্জে সদরপুর প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত।


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সদরপুর  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ১২.০০ ঘটিকায় শান্তিগঞ্জের সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে- স্কুল প্রাঙ্গনে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এবং স্কুলের শিক্ষিকা রুজি সিদ্দিকী ও রাবেয়া রুবি'র যৌথ সঞ্চালনায় মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। 

অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম খান, স্কুল ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি মোঃ নাজিম উদ্দীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা চক্রবর্তী, এলাকার প্রবীন মুরব্বি হাবিবুর রহমন, স্থানীয় ইউপি সদস্য মোঃ আসিক মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহসভাপতি মোঃ নুরুল হক, মা সমাবেশে সকল মা ও সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং  বিদ্যালয়ের সকল শিক্ষবৃন্দ প্রমূখ।

মা সমাবেশে উপস্থিত প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ অন্যন্য চাহিদা পূরণের জন্য শিক্ষাবন্ধব সরকার বিভিন্ন বরাদ্দ দিয়ে যাচ্ছেন। শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ের পাশাপাশি মায়েদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন আপনাদের ছেলে মেয়েদের জোর করে কিছু বানানোর চেষ্টা করা ঠিক হবে না, তার নিজস্ব ইচ্ছা কে প্রাধান্য দিবেন সে যদি ডাক্তার হতে ডাক্তার যদি প্রকৌশলী হতে চায় তাহলে প্রকৌশলী।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার