সিলেটে মাদক সম্রাট ‘জানু মিয়া’সহ গ্রেফতার ৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

সিলেটে মাদক সম্রাট ‘জানু মিয়া’সহ গ্রেফতার ৩

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০৩/২০২৪ ০৬:৩০:২৯ পূর্বাহ্ন

সিলেটে মাদক সম্রাট ‘জানু মিয়া’সহ গ্রেফতার ৩

সিলেটে মাদক সম্রাট ‘জানু মিয়া’সহ গ্রেফতার ৩।


সিলেটে একাধিক মাদক মামলার আসামী মাদক সম্রাট সানু মিয়া ওরফে জানু মিয়াকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় ১১৬ পিস ইয়াবাসহ জানু মিয়ার অপর দুই সহযোগী মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি।

সোমবার (৪ মার্চ) দিবাগত রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর দক্ষিণ সুরমার কদমতলী জুই রেস্ট হাউজে অভিযান চালায় ডিবি পুলিশ। হোটেলের ৪০২ নম্বর কক্ষে অভিযান চালিয়ে মাদক সম্রাট জানু মিয়া ও তার দুই সহযোগী মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১১৬পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, বিয়ানীবাজারের বালিঙ্গা বাজারের মৃত আকদ্দছ আলীর ছেলে মো. সানু মিয়া ওরফে জানু মিয়া (৫৬), গোলাপগঞ্জ উপজেলার কোনাগাঁও দরগা বাজারের মৃত লোকমান মিয়ার ছেলে জুনেদ আহমদ (২০) ও বিশ্বনাথ উপজেলার আমতৈল মৃত আব্দুল গনির ছেলে মো. আনোয়ার হোসেন ( ৩৪)।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদক আইনে একটি মামলা (নং২) রুজু করা হয়েছে। ডিবি পুলিশের উপ কমিশনার (ডিসি) তাহিয়াত আহমেদ চৌধুরীর সার্বিক দিকনির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) শাহরিয়ার আল মামুন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু