হবিগঞ্জ জেলা পরিষদের উপনির্বাচনে স্থগিতাদেশ বাতিল, ভোট ৯ মার্চ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ PM

হবিগঞ্জ জেলা পরিষদের উপনির্বাচনে স্থগিতাদেশ বাতিল, ভোট ৯ মার্চ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৩/২০২৪ ০৭:২৮:৪৪ AM

হবিগঞ্জ জেলা পরিষদের উপনির্বাচনে স্থগিতাদেশ বাতিল, ভোট ৯ মার্চ

প্রতিকী ছবি


হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে উচ্চ আদালতের দেওয়া স্থগিতাদেশ বাতিল করেছের সুপ্রিম কোর্ট। ফলে আগামী ৯ মার্চ জেলা পরিষদের উপনির্বাচনে কোনো বাধা থাকল না।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ফলে ঘোষিত তফসিল অনুযায়ী ৯ মার্চ ভোটগ্রহণের প্রস্তুতি চলছে।

সাইদুর রহমান জানান, সম্প্রতি জেলা পরিষদ আইনের দুটি ধারাকে চ্যালেঞ্জ করে এক ইউপি (ইউনিয়ন পরিষদ) সদস্য উচ্চ আদালতে রিট করলে হবিগঞ্জ জেলা পরিষদের উপনির্বাচন স্থগিতের আদেশ দেওয়া হয়। পরে পরে নির্বাচন কমিশনের আপিলের পরিপ্রেক্ষিতে সোমবার সুপ্রিম কোর্ট সেই আদেশ বাতিল করেন। এজন্য আগামী ৯ মার্চ নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা থাকল না।

তিনি বলেন, আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। তফসিল অনুযায়ী ৯ মার্চ হবিগঞ্জ জেলা পরিষদের উপনির্বাচনে ভোট হবে।

নির্বাচন অফিস সূত্র জানায়, ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। জেলার নয় উপজেলা, পাঁচ পৌরসভা ও ৭৮ ইউনিয়ন পরিষদের মোট ভোটার (জনপ্রতিনিধি) এক হাজার ১০৪ জন।

প্রার্থীদের মধ্যে হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার (প্রতীক-আনারস), জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী (প্রতীক-ঘোড়া), কৃষক শ্রমিক জনতা লীগের মো. নুরুল হক (প্রতীক-চশমা) ও মো. ফরিদ আহমেদ তালুকদার (প্রতীক-মোটরসাইকেল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ