ছবি: সংগৃহীত
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি দুই দিনের সরকারি সফরে সিলেট আছেন।
বৃহস্পতিবার ৭ মার্চ সকাল সাতটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রার মাধ্যমে ৭টা ৫০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সকাল ১০ টায় তিনি গোয়াইনঘাট সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।বিকেল চারটা তিনি গোয়াইনঘাট থেকে সিলেট সার্কিট হাউসের উদ্দেশ্যে যাত্রা করবেন।
শুক্রবার সকাল ৯ টায় সিলেট সার্কিট হাউস থেকে কোম্পানীগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে সকাল দশটায় ইমরান আহমদ কারিগরি কলেজ পরিদর্শন ও গভর্ণিং বর্ডির সভায় যোগদান শেষে বিকেল আড়াইটায় কোম্পানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ইমরান আহমদ, এমপি কাপ T10 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সর্বশেষ এমপি ইমরান সন্ধ্যা সাড়ে ছয়টায় কোম্পানীগঞ্জ হতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন।
এম সি




