কোম্পানীগঞ্জের সাদা পাথর হোটেলকে দেড় লাখ টাকা জরিমানা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

কোম্পানীগঞ্জের সাদা পাথর হোটেলকে দেড় লাখ টাকা জরিমানা

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০৩/২০২৪ ০৮:৩৫:০৩ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জের সাদা পাথর হোটেলকে দেড় লাখ টাকা জরিমানা

কোম্পানীগঞ্জের সাদা পাথর হোটেলকে দেড় লাখ টাকা জরিমানা।


খাদ্যে ভেজাল ও অনিরাপদ খাদ্য পরিবেশনের অপরাধে সিলেট কোম্পানীগঞ্জের সাদা পাথর হোটেল অ্যান্ড রিসোর্টকে দেড় লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

সোমবার (৪ মার্চ) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সোবহানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এই জরিমানা করা হয়।

অভিযানকাল হোটেলটিতে লেবেলবিহীন পণ্য, ফ্রিজ ম্যানেজমেন্ট সঠিক উপায়ে না করা, ফ্রোজেন খাদ্যে ফাংগাসের উপস্থিতি পাওয়া, প্রচুর পরিমাণে বাসি খাবার থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, আমদানিকারকের সিলবিহীন অবৈধ বিদেশি পণ্য, ফুড ব্রাশের পরিবর্তে পেইন্টিং ব্রাশের ব্যবহার এবং পোড়া তেল ব্যবহার করার অপরাধে নিরাপদ খাদ্য আইন-২০১৩  অনুযায়ী তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে  কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়।

অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অফিসার সৈয়দ সারফরাজ হোসেন, সিলেট উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং সিলেট জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু