ছবি : নিজস্ব
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বেপোরয়া ডিআই পিকআপের সংঘর্ষে দুইটি মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গেছে। এ ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে।
নিহত যুবকের নাম শিহাব(২২)। সে মোকামবাড়ী এলাকার আলাউদ্দিনের পুত্র। আহতরা হলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলির মেজ ছেলে ফয়সাল রেজা (১৯), মোকামবাড়ী এলাকার আব্দুল হান্নানের পুত্র পাবেল( ১৯) ও মোকামপুঞ্জি এলাকার খট খাঁশিয়ার ছেলে আর্মি খাশিয়া (১৭)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ( ৫ই মার্চ) রাত পৌনে দশ ঘটিকার সময় নলজুরী গামী ডিআই পিকআপ ( ঢাকা মেট্রো - ন - ১৫ ২৯৯৯) খালি অবস্থায় বেপোরয়া গতিতে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে একে একে দুইটি বাইককে সজরে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে ফেলে।
পরে স্হানীয় লোকজন আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষনা করেন। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত আর্মি খাশিয়ার অবস্থা স্থিতিশীল হলেও বাকি দুইজনের আঘাত গুরুতর বলে জানায় চিকিৎসকরা। বাইকের সকলে খেলা শেষ করে জৈন্তাপুর যাচ্ছিলো।
শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে এগারো ঘটিকা পর্যন্ত দূর্ঘটনা স্হলে বেরিডেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে উত্তেজিত জনতা। ঘটনস্হলে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও তামাবিল হাইওয়ে পুলিশ উপস্থিত রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম।
এম সি




