তামাবিল মহাসড়কে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুই
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

তামাবিল মহাসড়কে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুই

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৩/২০২৪ ১২:৫১:০৪ অপরাহ্ন

তামাবিল মহাসড়কে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুই

ছবি: নিজস্ব


সিলেট তামাবিল মহাসড়কের জাফলং ভ্যালী বোর্ডিং স্কুলের সামনে বেপরোয়া ডিআই পিকআপ গাড়ীর চাপায় আহত মোটরসাইকেল আরোহী ফয়সাল রেজা (২২) সিওমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে দূর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুইজন।

নিহত ফয়সাল রেজা জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তামাবিল কয়লা চুনাপাথর আমদানি রপ্তানি কারক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলির মেজ ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল কয়লা চুনাপাথর আমদানি রপ্তানি কারক গ্রুপের সহ সভাপতি হাজী জালাল উদ্দীন সিআইপি। তিনি জানান গুরুতর আহত ফয়সাল রেজা সিওমেক হাসপাতালে রাত ১১:৪৫ ঘটিকায় মৃত্যুবরণ করেন।

এর আগে রাত পৌনে ১০ ঘটিকায় মর্মান্তিক এই সড়ক দূর্ঘটনায় শিহাব (২২) নামে এক যুবকের জৈন্তাপুর হাসপাতালে মৃত্যু হয়। আহত অপর যুবক পাবেল শেষ খবর পাওয়া পর্যন্ত আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।  তার অবস্থা আশংকা জনক বলে জানায় চিকিৎসক।

এম সি



শীর্ষ সংবাদ:

সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু