সাধারণ মানুষও আজ নির্যাতনে অতিষ্ঠ: সিলেট জেলা বিএনপি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

সাধারণ মানুষও আজ নির্যাতনে অতিষ্ঠ: সিলেট জেলা বিএনপি

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৬/০৩/২০২৪ ১২:৫৫:৩৮ অপরাহ্ন

সাধারণ মানুষও আজ নির্যাতনে অতিষ্ঠ: সিলেট জেলা বিএনপি

সাধারণ মানুষও আজ নির্যাতনে অতিষ্ঠ: সিলেট জেলা বিএনপি।


সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আওয়মীলীগের অত্যাচার-নির্যাতনে শুধু মাত্র বিএনপি বা বিরোধী দলের নেতাকর্মীরাই নয় সাধারণ মানুষও আজ নির্যাতনে অতিষ্ঠ। মামলা-হামলায় দলের নেতাকর্মীরা আজ জর্জড়িত। সরকার অবৈধ ক্ষমতাকে আকড়ে রাখতে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। সরকার মানবাধিকার, বাকস্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নিয়েছে। এখন আর পেছনে ফিরে থাকানোর সময় নেই। এমন পরিস্থিতে দলের সর্বস্থরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। অতিশীঘ্রই জনতার বিজয় হবে ইনশাআল্লাহ।

মঙ্গলবার বিকেলে জৈন্তাপুর উপজেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল হাফিজের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সহ সভাপতি গোলাম রববানী, আবদুল আহাদ, আবদুল মতিন, এনাাই চেয়ারম্যান, মুহিবুর রহমান মুহিব, ইনতাজ আলী চেয়ারম্যান, মামুনুর রশীদ মামুন, বাহারুল আলম বাহার, রোজী মতিন, পলিনা রহমান, হেলাল উদ্দিন, সোহেল আহমদ, আলতাফ হোসেন বেলাল, আব্দুর রকিব মেম্বার, আলী হায়দার সায়মন, নূরুল হক, সাব্বির আহমদ, শোয়েব আহমদ, আবদুল্লাহ রিয়াছত, শাওন আহমদ প্রমূখ।

সভায় জৈন্তাপুর উপজেলা বিএনপির সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে আন্দোলনে সক্রিয় থাকা নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। আর যারা আন্দোলনে অংশ নেন নি তাদের বিষয়েও সাংগঠনিক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু