আবাসিক হোটেলগুলো পূণ্যভূমির পাপরাজ্য
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

বন্ধ করতে একের পর এক অভিযানে পুলিশ, তবু থামছেনা

আবাসিক হোটেলগুলো পূণ্যভূমির পাপরাজ্য

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৬/০৩/২০২৪ ০৫:১৮:১৪ পূর্বাহ্ন

আবাসিক হোটেলগুলো পূণ্যভূমির পাপরাজ্য

ফাইল ছবি


পূণ্যভূমি সিলেটের আবাসিক হোটেলের বেশীর ভাগই এখন যেন একেকটি পাপরাজ্য। সমাজের সবচেয়ে ঘৃণিত অসামাজিকতার এ কাজে জড়িয়ে পড়েছে এক শ্রেণীর হোটেল ব্যবসায়ী। আর পূণ্যভূমির মর্যাদা রক্ষায় পুলিশের পক্ষ থেকে এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে চলছে একের পর এক অভিযান। আর ধরা পড়ছে জড়িতরা। কিন্তু ধরা ছোয়ার বাইরে থাকছে গডফাদাররা। যে কারণে থামছেনা এসব অপরাধ। 

সরেজমিনে জানা গেছে সিলেট নগরের তালতলা, সুরমা মার্কেট, বন্দরবাজার,মেডিকেল রোড, স্টেশন রোড, টার্মিনাল রোড, আম্বরখানাসহ একাধিক স্থানের আবাসিক হোটেলগুলো দিনের পর দিন নানা ধরণের অপরাধীদের আস্তানায় পরিণত হচ্ছে। পতিতাবৃত্তিসহ এমন কোনো অপরাধ নেই যা হোটেল গুলোতে হয়না। এ কারণে এসব হোটেলের তথ্য সংগ্রহ করে পুলিশ অভিযানে নেমেছে। এতে করে ধরা পড়ছে এসব পাপকাজে এবং অপরাধে জড়িতরা।

সিলেটে পতিতাবৃত্তির দায়ে ৯ দিনে ৩৭ নারী-পুরুষ আটক

গত ১৫ দিনের ব্যবধানে নগরীর বিভিন্ন হোটেলে গোয়েন্দা পুলিশের অভিযানে অন্তত ৩৭ জন নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের বেশীরভাগ ১৮ থেকে ২৬ বছরের। সর্বশেষ রবিবার (৩ মার্চ) রাত নয়টার দিকে মহানগরের কদমতলী সাকিনস্থ হোটেল সাগর এন্ড রেস্ট হাউজ থেকে ১২ তরুণ-তরুণীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এর আগে শনিবার (২মার্চ) রাত ৮ টার দিকে সিলেট মহানগরের তালতলার হোটেল সুফিয়ায় (আবাসিক) অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে ৭ যুবক-যুবতীকে আটক করে সিলেট মহানগর ডিবি পুলিশ।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অসামাজিক কর্মকাণ্ড রোধে পুলিশ ‘জিরো টলারেন্স নীতি’ নিয়ে কাজ করছে। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও অভিযান পরিচালনা করছে। ইতিমধ্যে নগরীর সবগুলো হোটেল মালিকদের সতর্ক করে দেয়া হয়েছে। যাতে কেউ এ ধরনের কাজে জড়িত না থাকেন। এরপরও বন্ধ না করায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এসব হোটেলের মালিক পক্ষের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি। 

JA



শীর্ষ সংবাদ:

সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু