গতকাল মঙ্গলবার সিলেট তামাবিল মহাসড়কে জাফলং ভ্যালি বোর্ডং স্কুলের সামনে বেপোরয়া ডিআই পিকআপ গাড়ীর ধাক্কায় নিহত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলির ছেলে ফয়সাল রেজাকে দেখতে ও নিহতের পরিবারকে শোক জানাতে তার বাড়িতে আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন।
বুধবার (৬ই মার্চ) সকাল সাড়ে ১০ ঘটিকায় এম লিয়াকত আলীর মোকামবাড়ী বাসভবনে তিনি এসে উপস্থিত হন। এ সময় আরো উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
মন্ত্রী এ সময় এম লিয়াকত আলির ছেলে ফয়সাল রেজার অকাল মৃত্যুতে তিনি ও তার পরিবারের সদস্যদের শোক ও সমবেদনা জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন ডাঃ এহতেশামুল হক চৌধুরী দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেন, এডিশনাল পুলিশ সুপার শেখ সেলিম আহমদ, জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফাতেমা তুজ জোহরা সানিয়া সহ স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য গত মঙ্গলবার রাতে তামাবিল মহাসড়কে সড়ক দূর্ঘটনায় ফয়সাল রেজা সহ তার আরো দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়। তারা হলেন মোকামবাড়ী এলাকার শিহাব ও পাভেল।
জাফলং ভ্যালী বোর্ডিং স্কুলের সামনে কয়েকজন বন্ধু মোটরসাইকেল থামিয়ে গল্পরত অবস্হায় একটি বেপরোয়া ডিআই পিকআপ মহাসড়ক থেকে বেরিয়ে তাদের মটর সাইকেলের উপর উঠে গিয়ে দুমড়ে মুচড়ে ২০ ফুট দূরে টেনে নিয়ে যায়।
জৈন্তাবার্তা/এমকে




