লাখাইয়ে দৃর্বৃত্তের হামলায় আহত ব্যক্তির মৃত্যু
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

লাখাইয়ে দৃর্বৃত্তের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৩/২০২৪ ১২:২৮:৫৯ অপরাহ্ন

লাখাইয়ে দৃর্বৃত্তের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

প্রতিকী ছবি


হবিগঞ্জের লাখাইয়ে গত শনিবার (২ মার্চ) রাতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ক্ষিতীশ চন্দ্র সরকার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত ক্ষিতীশ উপজেলার বুল্লা ইউনিয়নের গোপালপুর গ্রামের ক্ষেত্রমোহন সরকারে পুত্র।

স্থানীয় সুত্রে যানা যায়, গোপালপুর রাধাগোবিন্দ মন্দিরে চন্ডীতলা উৎসবের ডেকোরেটার্স সম্পর্কিত বিষয় নিয়ে একই গ্রামের সুবাষ চন্দ্র সরকারের সাথে মতবিরোধ কে কেন্দ্র করে গত শনিবার রাতে স্থানীয় বুল্লাবাজার থেকে টমটম যোগে উপজেলার বুল্লা ইউনিয়নের গোপালপুর নিজ বাড়িতে যাওয়ার পথে চন্ডীতলা নামক স্থানে সুভাষের নেতৃত্বে একদল দূর্বত্ত বাজারের ব্যবসায়ী ও উৎসব কমিটির সাঃ সম্পাদক দিলন চন্দ্র সরকার, মাছ ব্যবসায়ী দিলীপ কুমার সরকার, সুব্রত সরকার, রতিশ সরকার, দিলু সরকার ও ক্ষতিষ সরকারের উপর অতর্কিত হামলা চালায়।

এঘটনায় দিলন কুমার সরকার, (৩০) দিলীপ কুমার সরকার (৩২), ক্ষিতীশ চন্দ্র সরকার, (৩৭) রতিশ চন্দ্র সরকার (৫০) যতীন্দ্র সরকার (৪৫) সুব্রত সরকার (২৫) ও দিলু সরকারকে হবিগঞ্জ সদর হাসপতালে ভর্তি করা।

পরে দিলন সরকার ও ক্ষিতীষ চন্দ্র সরকারের অবস্থার অবনতি ঘটলে তাদেরকে সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মৃত্যুর কুলে ঢলে পড়েন ক্ষিতীষ চন্দ্র সরকার।

ক্ষিতীশ চন্দ্র সরকারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানা ওসি (তদন্ত) চম্পক দাম। এসময় তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার