কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৩/২০২৪ ০৮:০৭:২৭ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু।


সিলেটের কোম্পানীগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. মুক্তার হোসেন (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার নোয়াগাঁও গ্রামের নওশাদ আলী কনাই মিয়া'র পুত্র।

বুধবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় পাড়ুয়া উজান পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মৃণাল কান্তি চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ১১টায় একজন ফোন করে আমাকে বিষয়টি জানিয়েছেন। পরে খবর নিয়ে জানতে পারি পানির সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুক্তার হেসেন আহত হোন। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আমরা সব সময় মানুষকে সচেতন হয়ে বিদ্যুৎ ব্যবহারের জন্য উৎসাহিত করছি।

স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্তার হোসেন বুধবার সকালে ধানক্ষেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্প চালাতে যান। বাড়ির পশ্চিম পাশে নির্জন একটি জায়গায় বৈদ্যুতিক পাম্প স্থাপন করা ছিল। কিছুক্ষণ সেচ পাম্প চলার পর হটাৎ বিদ্যুৎ চলে গেলে আবারও সুইজ দেওয়ার জন্য যায় সে। কিন্তু পানি না আসায় সেচ পাম্পে দিয়ে পানি দিতে যান। এ সময় অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেচ পাম্পের পাশে পড়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হোন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশের পোস্টমর্টেম করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু