ধর্মপাশায় ভারতে পাচারেরকালে ১৩ টন সুপারি জব্দ, আটক ৩
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

ধর্মপাশায় ভারতে পাচারেরকালে ১৩ টন সুপারি জব্দ, আটক ৩

ধর্মপাশা প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৩/২০২৪ ০৯:১১:৪০ পূর্বাহ্ন

ধর্মপাশায় ভারতে পাচারেরকালে ১৩ টন সুপারি জব্দ, আটক ৩

ধর্মপাশায় ভারতে পাচারেরকালে ১৩ টন সুপারি জব্দ, আটক ৩।


সুনামগঞ্জের ধর্মপাশায় ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহণ করা ১৩ টন সুপারি জব্দ ও তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৬ মার্চ) বিকেল পৌনে তিনটার দিকে ধর্মপাশা-মধ্যনগর সড়কের নওধার এলাকা থেকে তাদের আটক ও সুপারি জব্দ করা হয়। আটককৃতরা হলেন, ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলামের ছেলে ইয়াসিন মিয়া, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরকারমা এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম ও লক্ষলিপুরের ভবানীগঞ্জের মৃত নুরুল আমিনের ছেলে মাহমুদ হাসান অপু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে ধর্মপাশা-মধ্যনগর সড়ক ব্যবহার করে রপ্তানিযোগ্য সুপারি মধ্যনগর সীমান্তÍ দিয়ে ভারতে পাচার করে আসছিল। বুধবার একই রুটে ঝালকাঠি থেকে শফিকুলের ছেলে ইয়াসিনের নামে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে ১৩ টন সুপারি মধ্যনগরের দিকে যাচ্ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মালামাল জব্দ ও এর সাথে জড়িত তিন জনকে আটক করে।

ধর্মপাশা থানার ওসি মো. শামসুদ্দোহা বলেন, শুল্ক ফাঁকি দিয়ে রপ্তানিযোগ্য পণ্য ভারত সীমান্ত দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে নিজ দখলে রেখে পরিবহন করার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার