জৈন্তাপুরে বর্ণমালা আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

জৈন্তাপুরে বর্ণমালা আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৩/২০২৪ ১০:২৭:৩৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বর্ণমালা আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

ছবি: সংগৃহীত


জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গ্রামের বর্ণমালা আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (৬ই মার্চ) দিনব্যাপি এই ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নানান ধরণের আনন্দ আয়োজন বিভিন্ন ধরণের ইভেন্টে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়।  বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান,নাচ,দলীয় নৃত্যর পাশাপাশি যেমন খুশি তেমন সাজোর মত মনোমুগ্ধকর ইভেন্টে অংশ নিয়ে শিক্ষার্থীরা মাতিয়ে তুলে পুরো সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফারুখ আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি সৈয়দ আবদুন নূর।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, উপজেলা যুবদল নেতা সোহেল আহমেদ,  দৈনিক জৈন্তাবার্তার জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু, ব্যবসায়ী আব্দুল আজিজ, কামাল আহমদ, সাইফুল ইসলাম, আবদুল আলিম, মাসুদুল ইসলাম শাহেদ, আরিফুল ইসলাম, আকবর তালুকদার, প্রীতম দেবনাথ, প্রধান শিক্ষক রমজান আলি সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা,  শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

এম সি



শীর্ষ সংবাদ:

সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু