কানাইঘাটে মেধাবৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

কানাইঘাটে মেধাবৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণ

আব্দুন নূর, কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৩/২০২৪ ১১:৫৭:১৫ পূর্বাহ্ন

কানাইঘাটে মেধাবৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণ

ছবি : নিজস্ব


সিলেটের কানাইঘাট কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ৩য় মেধাবৃত্তি ২০২৩ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি হোসাইন আহমদের সভাপতিত্বে ও সহ সভাপতি বিজিত দাসের পরিচালনায় মেধাবৃত্তি পুুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান মাস্টার আবু বক্কর, সাবেক জেলা পরিষদ সদস্যা আলমাছ উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা সরকারি সহকারি শিক্ষক সমিতির সাবেক সভাপতি খাজা আজির উদ্দিন।

বক্তব্য রাখেন, কানাইঘাট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজিব দাস ঝলক, সংগনের দায়িত্বশীল রিয়াজ উদ্দিন, কামরুল ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ।

কানাইঘাট কিন্ডারগার্টেনগুলোর শিক্ষক-শিক্ষিকা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মস্তাক আহমদ পলাশ বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের আগামী দিনে সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিক ও কিন্ডারগার্টেন বিদ্যালয়ের শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, কানাইঘাটের প্রাথমিক পর্যায়ে মেধা বিকাশে কিন্ডারগার্টেন এর শিক্ষার্থীরা সব-সময় ভালো ফলাফল করে আসছেন। কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মেধা বিকাশে অত্র সংগঠনের উদ্যোগে তৃতীয় বারের মতো মেধাবৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রশংসা করেন।সেই সাথে তিনি কানাইঘাট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সকল কার্যক্রমে তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ^াস প্রদান করেন।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এম সি



শীর্ষ সংবাদ:

সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু