গোয়াইনঘাটে ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

গোয়াইনঘাটে ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৭/০৩/২০২৪ ১২:৪৪:০৫ অপরাহ্ন

গোয়াইনঘাটে ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন


ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটে ফুলেল শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করছে উপজেলাবাসী।  ১৯৭১ সালের ৭ই মার্চ। রেসকোর্স ময়দানের সেই ১৮ মিনিটের ঐতিহাসিক ভাষণে বাঙালি জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কালজীয় সেই ভাষণে বাঙালি জাতি পেয়েছিল মুক্তির দিশা। ইতিহাসের সেই বিরলতম দিনে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করলো গোয়াইনঘাট উপজেলার মানুষ।

বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন , প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ (এমপি), গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামিলীগ, গোয়াইনঘাট প্রেসক্লাব, গোয়াইনঘাট থানা পুলিশ, গোয়াইনঘাট সরকারি কলেজ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি