ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জৈন্তাপুর উপজেলা উপজেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ই মার্চ) বেলা ১১:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদে স্হাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জৈন্তাপুর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ।
এ সময় প্রতিকৃতিতে আরো পুষ্পার্ঘ্য অর্পণ করে জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ, জৈন্তাপুর মডেল থানা, জৈন্তাপুর প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমেদ।
এ সময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ঘোষনা ১৯৭১ সালে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর এই দিনের ভাষনের মধ্য দিয়ে শুরু হয়। এই ভাষণে সারা বিশ্বে একটি বার্তা পৌঁছে সেটা হলো বঙ্গবন্ধুর ডাকে একটি নতুন দেশের জন্ম হতে যাচ্ছে। এদিনের ঐতিহাসিক ভাষণ শুধু বাঙালির মধ্য নয় বরং সারা বিশ্বে গুরুত্ব পেয়েছিলো। এখন এই সোনালি ইতিহাসকে বর্তমান প্রজন্মের নিকট এর গুরুত্ব তুলে ধরতে হবে।
এ সময় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ " এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম" এই ভাষনটি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা প্রদর্শন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম এ, সহকারী কমিশনার (ভুমি) মিজ ফাতেমা তুজ জোহরা সানিয়া, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, সিনিয়র মৎস কর্মকর্তা অলিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, কৃষকলীগের আহবায়ক আব্দুল মান্নান, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমবায় কর্মকর্তা রতল চন্দ্র পাল, শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভূঁইয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, লামনীগ্রাম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালিক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, এশিয়ান টিভির জৈন্তাপুর প্রতিনিধি ইউসুফুর রহমান সহ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীরা।
পরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত চিত্রাঙ্কন, বঙ্গবন্ধুর ভাষন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জৈন্তাবার্তা/এমকে




