হবিগঞ্জ থেকে পালিয়ে ভৈরবে তরুণী, লঞ্চে তুলে প্রেমিক লাপাত্তা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ PM

হবিগঞ্জ থেকে পালিয়ে ভৈরবে তরুণী, লঞ্চে তুলে প্রেমিক লাপাত্তা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৩/২০২৪ ০১:২৪:৩০ AM

হবিগঞ্জ থেকে পালিয়ে ভৈরবে তরুণী, লঞ্চে তুলে প্রেমিক লাপাত্তা

প্রতিকী ছবি


হবিগঞ্জের আজমিরীগঞ্জে লঞ্চ থেকে এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। ৯৯৯-এ কল পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।

বুধবার (৬ মার্চ) উপজেলার কাকাইলছেও লঞ্চঘাটের একটি লঞ্চ থেকে ওই তরুণীকে উদ্ধার করে নৌপুলিশের একটি দল।

কাকাইলছেও নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান গাজী জানান, জরুরি সেবার হটলাইনে কল পেয়ে লঞ্চটিতে অভিযান চালিয়ে চট্টগ্রামের ওই তরুণীকে উদ্ধার করা হয়।

সূত্র জানায়, বিয়ের প্রলোভন দিয়ে তাকে মঙ্গলবার ভৈরব লঞ্চঘাটে নিয়ে আসে আলা উদ্দিন নামে এক ব্যক্তি। পরে তাকে আল হেলাল নামক একটি লঞ্চে তুলে ওই ব্যক্তি মোবাইল চার্জ দেওয়ার কথা বলে সরে যায়। এরই মধ্যে লঞ্চটি ছেড়ে দিলে ৯৯৯-এ কল করেন ওই তরুণী। পরে আজমিরীগঞ্জ নৌপুলিশ ফাঁড়িকে এ তথ্য সরবরাহ করা হলে তারা ওই তরুণীকে উদ্ধার করে।

কাকাইলছেও নৌপুলিশ ফাঁড়ির এসআই আনিছুর রহমান গাজী জানান, ওই তরুণী পুলিশের হেফাজতে রয়েছে। পরে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: