‘বাঁধের টাকা লুটপাট করতে কাজ সঠিকভাবে হয়নি’
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জে প্রতিবাদ সমাবেশ

‘বাঁধের টাকা লুটপাট করতে কাজ সঠিকভাবে হয়নি’

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৩/২০২৪ ০১:৩৬:২২ পূর্বাহ্ন

‘বাঁধের টাকা লুটপাট করতে কাজ সঠিকভাবে হয়নি’

বাঁধের কাজ শেষ না হওয়ায় সুনামগঞ্জে প্রতিবাদ সমাবেশ।


বর্ধিত সময়েও ফসল রক্ষা বাঁধের কাজ না হওয়ায় সুনামগঞ্জে প্রতিবাদ সমাবেশ করেছে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে জেলা কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাম শেফু, হাওর বাঁচাও আন্দোলন উপদেষ্টা রমেন্দ্র কুমার দে মিন্টু, হাওর বাঁচাও আন্দোলন জেলা সভাপতি

ইয়াকুব বখত, হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আবু সাইদ, শফিক মিয়া সহ প্রমুখ।

এই প্রতিবাদ সমাবেশ সর্বস্তরের জনগণসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ একাত্মা প্রকাশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ফসল রক্ষা বাঁধ নির্মাণে সরকারের কোটি কোটি টাকা লুটপাট করা হচ্ছে। নীতিমালা অনুযায়ী বাঁধ নির্মাণ করা হয়নি। এখনও বাঁধ নির্মাণের কাজ চলছে। কিন্তু ২৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ বাঁধের কাজ শেষ করার নির্দেশনা ছিল। আজ ৭ মার্চ পর্যন্ত সময় বাড়ানো হলেও শেষ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে থাকা পিআইসিরা। বাঁধ ভেঙে ফসলের ক্ষতি হলে সংশ্লিষ্টের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দেয় বক্তারা।

সমাবেশে বক্তারা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনি হাজার হাজার কৃষকের ফসল রক্ষা বাঁধের বিষয়ে বিস্তারিত জানান কত টুকু কাজ হয়েছে, কীভাবে হয়েছে। কারণ কৃষকগণ কেউই জানে না বাঁধ কাজের পরিমাণ, যা জানে তা হলে নিয়মবহির্ভূত ভাবে বাঁধের টাকা লুটপাট করতে কাজ সঠিকভাবে হয়নি। অনিয়মকারীদের বিরোধী কঠোর পদক্ষেপ গ্রহণ করাও হয়নি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার