জনবল সংকট স্বাস্থ্যখাতের জটিলতার বড় কারণ : স্বাস্থ্যমন্ত্রী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

জনবল সংকট স্বাস্থ্যখাতের জটিলতার বড় কারণ : স্বাস্থ্যমন্ত্রী

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০৩/২০২৪ ০২:৪৫:১৭ পূর্বাহ্ন

জনবল সংকট স্বাস্থ্যখাতের জটিলতার বড় কারণ : স্বাস্থ্যমন্ত্রী


জনবল সংকট স্বাস্থ্যখাতের জটিলতার বড় কারণ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। সেই সংকট নিরসনে কাজ চলছে বলেও জানান তিনি।

আমি একদিনে তো পারবো না। তবে সমস্ত সমাধান করতে চেষ্টা করবো।

বৃহস্পতিবার (০৭ মার্চ) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহিঃবিভাগ ঘুরে সেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এছাড়া হাসপাতালের নানা সংকট নিয়েও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যের শুরুতে বলেন, আজকে ৭ মার্চ। তাই কথা বলার আগেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।

তিনি বলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আমি আগেও এসেছি। তবে আজকে এসেছি একটা দায়িত্ব নিয়ে। এসে যা দেখলাম অন্যান্য হাসপাতালগুলোর যে অবস্থা, একই অবস্থা এখানেও। এখানে রোগীদের মাটিতে শুয়ে থাকতে হচ্ছে।

ডা. সামন্ত লাল সেন বলেন, গতকাল বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। সমস্যাটা আমি চিহ্নিত করতে পেরেছি। এখানে বিভিন্ন উপজেলাতে জনবলের খুব অভাব। আমরা যদি ঠিকমতো কনসালটেন্ট দিতে পারি সার্জারি, মেডিসিন, গাইনি, তাহলে উপজেলাগুলোতে ভালো কাজ হবে। আর এইখানে মাটিতে রোগী শুয়ে থাকতে হবে না।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারা দেশে গ্রামেগঞ্জে ভুয়া চিকিৎসক ধরতে ও অবৈধভাবে চিকিৎসা বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় প্রশাসনকে চিহ্নিত করে ভূমিকা নিতে হবে।

তিনি বলেন, আমরাতো গ্রামেগঞ্জে গিয়ে অভিযান পরিচালনা সম্ভব হবে না। সেক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্য, চেয়ারম্যান-মেম্বাররা এগুলো চিহ্নিত করে রিপোর্ট দিলে স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমরা ব্যবস্থা নেব। এছাড়াও ২৫০ শয্যার জেলা হাসপাতাল দ্রুতই সেবার জন্য খুলে দেওয়া হবে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এবং অত্র হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি