ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে ভাষণ প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা করেছেন শাল্লা উপজেলা প্রশাসন।
৭মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় গণমিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনজুর আহসান ও সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস রায়ের সঞ্চালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অমিতা রানী দাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এ্যাড: দিপু রঞ্জন দাশ।
এসময় বক্তারা বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চ যে ভাষণ দিয়েছিলেন তা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর এই ভাষণকে আন্তর্জাতিক বেশ কয়েকজন বিখ্যাত নেতৃবৃন্দের সাথে তুলনা করা হয়েছে। বক্তারা বলেন বঙ্গবন্ধুর এই ভাষণ শুনলে শরীরের মধ্যে উৎসাহ উদ্দীপনা চলে আসে। এই বক্তব্য আমাদের উৎসাহ ও অনুপ্রেরণা। এই ভাষণের পরিপেক্ষিতেই মূলত আমাদের এই দেশ স্বাধীন হয়েছে।
এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন, কৃষি কমকর্তা আব্দুল্লাহ আল মাসুদ (তুষার),মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র দাস, সহকারী শিক্ষা কর্মকর্তা আবু রায়হান,এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, উপপরিদর্শক (এসআই) মোঃ জলিল প্রমূখ।
আলোচনা সভা শেষে ভাষণ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মধ্যে পুরষ্কার তুলে দেওয়া দেন অতিথিবৃন্দ।
জৈন্তাবার্তা/এমকে




