বিমানে মারা যাওয়া গোলাপগঞ্জের আছকর আলীর পরিবারে অসহায়ত্ব
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

খোঁজ নেয়নি কেউ

বিমানে মারা যাওয়া গোলাপগঞ্জের আছকর আলীর পরিবারে অসহায়ত্ব

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০৩/২০২৪ ০৫:০৯:৪৪ পূর্বাহ্ন

বিমানে মারা যাওয়া গোলাপগঞ্জের আছকর আলীর পরিবারে অসহায়ত্ব

আছকর আলী - ফাইল ছবি


কুয়েত থেকে বাংলাদেশে আসার পথে আছকর আলী নামে বিমানে মারা যাওয়া এক প্রবাসীর পরিবারে বইছে শোকের মাতম। ঘটনার দুই সপ্তাহ পরও কোনো খোঁজ নেয়নি বিমান কর্তৃপক্ষ বা কুয়েতের তাঁর কর্মস্থলের কেউ। ফলে একমাত্র কন্যা সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে আছকর আলীর পরিবারের। আছকর আলী সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজীপুর ঘনশ্যাম গ্রামের মৃত আরব আলীর পুত্র। 

স্হানীয় সুত্রে জানা যায়, মো. আছকর আলী নামের ঐ প্রবাসী কুয়েতে একটি ইট তৈরীর কারখানায় কাজ করতেন। দীর্ঘদিন পরে ১৯ জানুয়ারী দেশের উদ্দেশ্যে রওয়ানা হন বিমান যোগে। দুবাই আসার পর ঐ প্রবাসী বিমানেই অসুস্থ হয়ে পড়েন। পরে বিমানের ফ্লাইটটি কলকাতা নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরী অবতরণ করে। সেখান থেকে বিমান কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আছকর আলীকে নেয়া হয় স্থানীয় আর-জে কর মেডিকেল কলেজ হসপিটালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 

এদিকে আছকর আলীকে হাসপাতালে রেখেই বিমানের ফ্লাইটটি ছেড়ে ঢাকা চলে আসে। পরে পরিবারের উদ্যোগে ২৪ জানুয়ারী ভারতের কলকাতার ঐ হসপিটাল থেকে বাংলাদেশে আনা হয় আছকর আলীর লাশ। এর পরদিন ২৫ জানুয়ারী নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে। 

আছকর আলীর আকস্মিক মৃত্যুতে চরম ভাবে ভেঙ্গে পড়েছে তাঁর পরবিার। বিশেষ করে তার স্ত্রী তানিয়া ইয়াসমিন রেবেকা এবং তাদের একমাত্র কন্যা নুসরাত জাহান নূহা বারবার মুর্চ্ছা যাচ্ছেন। বাবার এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় যেন বাকরূদ্ধ হয়ে পড়েছে নূহা। আর চোখে অন্ধকার দেখছেন স্ত্রী তানিয়া। নূহার শিক্ষাজীবন পড়েছেন চরম হুমকীতে। অপরদিকে স্বামীকে হারিয়ে একমাত্র মেয়েকে নিয়ে পড়েছেন চরম বিপাকে তানিয়া ইয়াসমিন।

গ্রামবাসী এ প্রতিবেদককে বলেন, অসহায় পরিবারটির জন্য এলাকার সকলেই আফসোস করছেন। তারা জানান এ পর্যন্ত আছকর আলীর কর্মস্থল থেকে কেউ কোনো খোঁজ খবর নেয়নি। বিমান কর্তৃপক্ষও কোনো ধরণের যোগাযোগ করেনি। তাদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দাবী করা হবে বলে জানান আছকর আলীর স্বজনরা।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি