‘সবিনয় অনুরোধ প্রত্যেকেই কর্মস্থলে উপস্থিত থেকে চিকিৎসাসেবা নিশ্চিত করুন’
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

‘সবিনয় অনুরোধ প্রত্যেকেই কর্মস্থলে উপস্থিত থেকে চিকিৎসাসেবা নিশ্চিত করুন’

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০৩/২০২৪ ০৫:৩০:৩৮ পূর্বাহ্ন

‘সবিনয় অনুরোধ প্রত্যেকেই কর্মস্থলে উপস্থিত থেকে চিকিৎসাসেবা নিশ্চিত করুন’

সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী।


মস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, বাংলাদেশের চিকিৎসকদের গুণগত মান পৃথিবীর কোন দেশের চেয়েও কম নয়। চিকিৎসকদের ঢালাওভাবে দোষ না দিয়ে, তাঁদের সুযোগ-সুবিধা দিয়ে কাজ আদায় করে নিতে হবে।

সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিকেল এডুকেশন কনফারেন্স রুমে বৃহস্পতিবার ৭ মার্চ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভাগের সকল মেডিকেল কলেজের অধ্যক্ষগণ, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও বিভাগীয় প্রধানগণের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শিশির রঞ্জন চক্রবর্ত্তীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)’র কেন্দ্রীয় মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে চিকিৎসকের সুরক্ষার তাগিদ দিয়েছেন উল্লেখ করে ডা. সামন্ত লাল সেন বলেন, সংসদে সংসদ সদস্যরা যখন বলেন এলাকায় চিকিৎসকরা থাকেন না তখন তিনি পাল্টা প্রতিবাদ করে তাঁদের বলেন, চিকিৎসকেরা থাকবেন যদি আপনারা সাহায্য করেন। সম্মিলিত প্রচেষ্টায় মানসম্মত চিকিৎসক তৈরি করতে পারলে জাতিকে একটা ভালো চিকিৎসা ব্যবস্থা ফিরিয়ে দেওয়া সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চিকিৎসক ও রোগী সবার সুরক্ষা দেওয়ার দায়িত্ব তাঁর মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, সবিনয় অনুরোধ প্রত্যেকেই কর্মস্থলে সময়মত উপস্থিত থেকে ঠিকমত চিকিৎসাসেবা নিশ্চিত করুন। প্রত্যন্ত অঞ্চলে যাঁরা ঠিকমত কাজ করেন তাঁদেরকে প্রত্যেক ক্ষেত্রে একটা বিশেষ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে আলোচনা চলছে কারণ প্রণোদনা না দিলে কেউ প্রত্যন্ত অঞ্চলে কাজ করতে আগ্রহী হবে না।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি