লাখাইয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ PM

লাখাইয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৩/২০২৪ ০৭:১৯:৪৭ AM

লাখাইয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

ছবি : নিজস্ব


হবিগঞ্জের লাখাই উপজেলায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপজেলা প্রশাসনের উদ্যোগে  যথাযোগ্য মর্যাদায় পালিত  হয়েছে।

বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্বাধীন বাংলার মহান স্থাপিত জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ মধ্যে  দিয়ে শুভ সূচনা হয় পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক,  রাজনৈতিক সংগঠনের।

নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে এই দিন  উপজেলা পরিষদ সভাকক্ষে সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা  নাহিদা সুলতানা এর সভাপতিত্বে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম কুমার রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক দাম, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ আবুল কাসেম, লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ, সাংবাদিক মহসিন সাদেক প্রমুখ।

সভায় বক্তাগন বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ আন্তর্জাতিক ভাবে স্বীকৃত ভাষনগুলোর মধ্যে অনন্য সাধারণ।

যে ভাষণ আজো আমাদের অনুপ্রেরণা জোগায়।পরে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাংকণ ও রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এম সি



শীর্ষ সংবাদ: