জগন্নাথপুরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৩/২০২৪ ০৭:৩৬:৩৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

ছবি : নিজস্ব


ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ মার্চ)  সকালে উপজেলার পরিষদ চত্বরে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী অফিসের হিসাব রক্ষক ধীরেন্দ্র সূত্রধরের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম  বীর  মুক্তিযোদ্ধা আব্দুল হক ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু ,উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি সাংবাদিক শংকর রায়, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন ,জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম প্রমুখ।

পরে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে বঙ্গবন্ধুর ভাষণ, চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার