সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী শফিক চৌধুরী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৭/০৩/২০২৪ ০৮:৫৫:৪৪ পূর্বাহ্ন

সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী শফিক চৌধুরী।


সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে সিলেটের আলমপুরস্থ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন এই প্রশিক্ষণ কেন্দ্রটি পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী শফিক চৌধুরী বৈদেশিক বাজারে কর্মসংস্থানের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষতা প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য দক্ষতা প্রশিক্ষণের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নতির জন্য আন্তরিক কাজ করে যাচ্ছেন। ডিজিটাল ল্যাব গঠনের মাধ্যমে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করে দিচ্ছেন।

পরিদর্শনকালে তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক, শিক্ষক এবং কর্মচারীদের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি