মাধবপুরে সবজী ব্যবসায়ী সমিতির সভাপতি রাজ্জাক: সম্পাদক ছোট্টু মিয়া নির্বাচিত
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ PM

মাধবপুরে সবজী ব্যবসায়ী সমিতির সভাপতি রাজ্জাক: সম্পাদক ছোট্টু মিয়া নির্বাচিত

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৩/২০২৪ ১০:০৯:০৯ AM

মাধবপুরে সবজী ব্যবসায়ী সমিতির সভাপতি রাজ্জাক: সম্পাদক ছোট্টু মিয়া নির্বাচিত

ছবি : নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর সবজি (কাঁচামাল) ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ রেজি নং১৫২৯ এর কার্য্যকারী কমিটির নির্বাচন ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ০৭ মার্চ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলে।

এ নির্বাচন পরিচালনা করেন ও উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রশিদ।মাধবপুর সবজি বাজার (কাঁচামাল) ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর কার্য্যকারী কমিটির নির্বাচনে সভাপতি পদে মোঃ আব্দুর রাজ্জাক (আনারস) প্রতীক ১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাসুক মিয়া, (চেয়ার) প্রতীক ৭৩ ভোট পেয়েছেন।

কার্য্যকারী কমিটির নির্বাচনে বিনিপ্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছেন যারা- সহ-সভাপতি পদে মোঃ সানু মিয়া, সাধারণ সম্পাদক পদে মোঃ ছোট্ট মিয়া পাঠান, যুগ্ন সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল গুনি, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ কাউছার মিয়া, কোষাধ্যক্ষ পদে সোহেল রায়, সদস্য পদে মোঃ লুৎফুর রহমান, জান্নাত হোসেন, মোঃ মাসুক মিয়া, নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিটি সভাপতি ও উপজেলা সমবায় অফিসার মিজানুর রশিদ জানায়,সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তি পূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ: