মাধবপুরে মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন ব্যারিস্টার সুমন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ PM

মাধবপুরে মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন ব্যারিস্টার সুমন

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৩/২০২৪ ১১:২৭:১৭ AM

মাধবপুরে মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন ব্যারিস্টার সুমন

ছবি : নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা নোয়াহাটিতে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির এর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এমপি।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার সুরমা - তেলিয়াপাড়া মহোৎসব উদযাপন কমিটির আয়োজনে মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল, মাধবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পংকজ কুমার সাহা, সাধারণ সম্পাদক লিটন রায়, মাধবপুর মার্চেন্ট এসোসিয়েশন এর সভাপতি মনোজকান্তি পাল,মাধবপুর হিন্দু বোদ্ধা খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হরিশ চন্দ্র দেব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী মজনু, সুরমা -তেলিয়াপাড়া মহোৎসব উদযাপন কমিটির সভাপতি দিলীপ পাল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ছায়েদ আলী, সুরমা-তেলিয়াপাড়া মহোৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ সরকার, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জায় সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এম সি



শীর্ষ সংবাদ: